Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে উপজেলা পর্যায়ে সর্ববৃহৎ মসজিদের উদ্বোধন

গোয়াইনঘাট প্রতিনিধি  |  ০৬ জানুয়ারী, ২০১৭

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে ছৈলাখেল ৮ম খন্ড গ্রামবাসীর উদ্যোগে উপজেলা পর্যায়ে ৬ গম্বুজ বিশিষ্ট সর্ববৃহৎ মসজিদ নির্মাণ করা হয়েছে।

দীর্ঘ দুই বছর ধরে চলা নির্মাণ কাজ শেষে শুক্রবার (৬ জানুয়ারি) এই মসজিদে অনুষ্ঠিত প্রথম জুমার নামাজে হাজারো মুসল্লী অংশগ্রহন করেন।

জুমার নামাজ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে মসজিদটির শুভ উদ্বোধন করা হয়। এ সময় এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ, মুরুব্বিয়ান, সামাজিক, ব্যবসায়ী ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত ছিলেন।

২০১৪ সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়ে গ্রামবাসীর বিভিন্ন দান-সহায়তায় আধুনিক প্রযুক্তিতে এর নির্মাণ কাজ সম্পন্ন হয়। মসজিদটিতে প্রায় ১ হাজার ৮ শত মুসল্লীর একসাথে নামাজ আদায়ের সুব্যবস্থা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.