Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সিলেট শাখার সম্মেলন অনুুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ০৭ জানুয়ারী, ২০১৭

আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, সুপ্রীম কোর্ট বারের সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল বাসেত মজুমদার বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যথাযথ উত্তরসুরী জননেত্রী শেখ হাসিনা একজন সফল গণতান্ত্রিক নেতা। জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে।  ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে দেশী বিদেশী ষড়যন্ত্র হয়েছিল। বিএনপি-জামায়াত ঐ নির্বাচন বানচালে মরিয়া হয়ে উঠেছিল। কিন্তু, জননেত্রী শেখ হাসিনা চেয়েছেন দেশে গণতন্ত্র টিকে থাকুক। এ কারণে কঠোর অবস্থান নিয়ে তিনি ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নিয়েছেন। ৫ জানুয়ারি নির্বাচন না হলে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ব্যাহত হতো।
 
তিনি শুক্রবার বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, সিলেট শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, সিলেট শাখার আহবায়ক, সিলেট বারের স্পেশাল পিপি এডভোকেট আব্দুল মালেকের সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট বিপ্লব কান্তি দে মাধবের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি, সাবেক রাষ্ট্রদূত, প্রফেসর এমিরিটাস ড. একে আব্দুল মোমেন, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম শমিউল আলম, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট শাহ মোশাহিদ আলী ও এডভোকেট নিজাম উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক লায়েকুজ্জামান মোল্লা। বিশেষ বক্তা ছিলেন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সভাপতি, সিলেট জেলা আইনজীবী পরিষদের সাবেক সভাপতি এএফএম রুহুল আনাম চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য সাবেক রাষ্ট্রদূত ড. একে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশে অনেক বিশ্বমানের আইনজীবী রয়েছেন। কিন্তু, এখন পর্যন্ত জাতিসংঘের কোর্ট অব জাস্টিসে বাংলাদেশের কোন বিচারক নিয়োগ হয়নি। অথচ, মর্দাযাপূর্ণ এই পদে বাংলাদেশের স্থান পাবার সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, সিলেট- এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এডভোকেট ওবায়দুর রহমান, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সহ সভাপতি এডভোকেট আব্দুল মালিক, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ আশরাফুল ইসলাম, মৌলভীবাজার জেলা বঙ্গবন্ধু আইনজীবী সমিতির নেতা এডভোকেট নিখিল রঞ্জন দাস, সিলেট জেলা বারের সিনিয়র এডভোকেট আজিজুর রহমান, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, সিলেট-এর আহবায়ক কমিটির সদস্য এডভোকেট মিছবাহ উদ্দিন চৌধুরী, এডভোকেট আব্দুল হাই প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.