Sylhet Today 24 PRINT

মোগলাবাজারে র‍্যাবের অভিযানে ২ পলাতক আসামি গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি  |  ০৭ জানুয়ারী, ২০১৭

সিলেটের মোগলাবাজার থেকে ওয়ারেন্টভুক্ত ২ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

শুক্রবার (৬ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে এএসপি সুজন চন্দ্র সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দু'জন হলেন, মোগলাবাজারের মৃত মনোহর আলীর ছেলে ছয়ফুল আহমদ (৪০) ও মৃত সোনাফর আলীর ছেলে জুবের আহমদ (৩৪)। তাদের মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, দুই আসামি গ্রেপ্তার এড়ানোর জন্য দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.