Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে জাল টাকাসহ অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি  |  ০৮ জানুয়ারী, ২০১৭

মৌলভীবাজারের রাজনগর উপজেলা থেকে ৩৬,৫০০ টাকার জাল নোটসহ অস্ত্র মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় অভিযান চালিয়ে এএসপি মাঈন উদ্দিন চৌধুরী ও এএসপি মোহাম্মদ খোরশেদ আলমের নেতৃত্বে র‍্যাবের একটি দল উপজেলার খলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তির নাম মোঃ রিয়াজুল ইসলাম (৩৮)। তিনি রাজনগরের আলীচর গাঁও গ্রামের মৃত মিয়াজান মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, গ্রেপ্তার রিয়াজুল এলাকায় সন্ত্রাসী ও বখাটে হিসেবে পরিচিত। তার নামে থানায় একটি অস্ত্র মামলা রয়েছে। ২০১৬ শ্রীমঙ্গলে অস্ত্রসহ ধরা পড়ে বর্তমানে সে জামিনে ছিল। রিয়াজুল জাল টাকার ব্যবসায়ও জড়িত।

উদ্ধারকৃত জাল টাকাসহ আসামিকে রাজনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.