Sylhet Today 24 PRINT

সিলেটে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু সোমবার

নিজস্ব প্রতিবেদক |  ০৮ জানুয়ারী, ২০১৭

আগামীকাল সোমবার (৯ জানুয়ারি) থেকে দেশের সকল উপজেলা ও জেলা শহরের ন্যায় সিলেটেও শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘উন্নয়ন মেলা-২০১৭’।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি ভিশন-২০২১ ও ভিশন-২০৪১ অর্জনে সরকারের উন্নয়ন কার্যক্রমের সফলগাঁথা জনগণের সামনে তুলে ধরাই এই মেলার লক্ষ্য। এবারের মেলার শ্লোগান হচ্ছে- ‘উন্নয়নের জন্য গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’।

নগরীর রিকাবীবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেসিয়ামে অনুষ্ঠেয় তিনদিনব্যাপী এই মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সেবা স্টলসহ ৭০টি স্টল থাকবে। বিকেল সাড়ে ৩টায় আনুষ্ঠানিকভাবে উন্নয়ন মেলার উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মেলা উপলক্ষে আজ রোববার প্রেস ব্রিফিং করেন সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদিন। এসময় তিনি মেলার বিস্তারিত তুলে ধরেন। ব্রিফিংকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.