Sylhet Today 24 PRINT

এবার কমার্স ব্যাংকেও রদবদল, সিলেটে অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ০৯ জানুয়ারী, ২০১৭

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, এবার কমার্স ব্যাংকেও রদবদল করা হবে।

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে সিলেটের চা শ্রমিক ইউনিয়নের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, ইসলামী ব্যাংকের মতো কমার্স ব্যাংকেও রিশাফলিং করা হবে। শিগগিরই তা বাস্তবায়ন হবে।

অর্থমন্ত্রী বলেন, লাক্কাতুরা চা বাগানে নির্মিত সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে চা শ্রমিকদের সন্তানদের জন্য ২৫ ভাগ কোটা রাখার উদ্যোগ নেয়া হচ্ছে। শিগগিরই শিক্ষা মন্ত্রণালয়ের সাথে এ ব্যাপারে বৈঠক অনুষ্ঠিত হবে।

সোমবার তিনদিনের সফরে সিলেট আসন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। দুপুর সাড়ে ১২টায় তিনি বেসরকারি নভোএয়ারের একটি বিমানে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দর থেকে তিনি সরাসরি চলে যান লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে। সেখানে চা শ্রমিক ইউনিয়ন আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.