Sylhet Today 24 PRINT

মাধবপুরে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

মাধবপুর প্রতিনিধি |  ০৯ জানুয়ারী, ২০১৭

হবিগঞ্জের মাধবপুরে উন্নয়ন মেলা উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের উদ্বোধনীর মাধ্যমে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে।

সোমবার (৯ জানুয়ারি) মাধবপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ উপলক্ষে সকালে বর্ণাঢ্য এক র‌্যালী বের করা হয়। বিকেলে উন্নয়ন মেলার উদ্বোধনী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, মেয়র হিরেন্দ্র লাল সাহা, সহকারী কমিশনার (ভূমি) টিনা পাল, মহিলা ভাইস চেয়ারম্যান এড. সুফিয়া আক্তার হেলেন, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম, ডেপুটি কমান্ডার আব্দুল মালেক মধু, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, অধ্যক্ষ জাহির উদ্দিন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এড. মুহিত, চেয়ারম্যান ফারুক পাঠান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছাদু মিয়া, সমাজ সেবা কর্মকর্তা সুলায়মান মুজুমদার, পঃ পঃ কর্মকর্তা আকিব উদ্দিন সহ বিভিন্ন অফিসের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।

মেলায় ৪৬টি স্টল সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের সচিত্র প্রতিবেদন প্রকাশ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.