Sylhet Today 24 PRINT

সালমান শাহ হত্যা মামলার পুনঃতদন্ত বিষয়ক মতবিনিময় বৃহস্পতিবার

সিলেটটুডে ডেস্ক |  ১০ জানুয়ারী, ২০১৭

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক প্রয়াত সালমান শাহ হত্যা মামলার পুনঃতদন্ত বিষয়ে সিলেটে এক মতবিনিময় সভার আয়োজন করেছে সালমান শাহ ঐক্যজোট।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুর ২ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন সালমান শাহ'র মা নীলা চৌধুরী। সালমান শাহ'র ভক্ত এবং সাংবাদিকদের এ মতবিনিময় সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে।

উল্লেখ্য, ১৯৯৪ সালে রহস্যজনকভাবে মৃত্যু হয় সালমান শাহ'র। রাজধানীর ইস্কাটনের বাসা থেকে উদ্ধার করা হয় তাঁর মরদেহ। বিভিন্ন তদন্তে তাঁর মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও তা মানতে পারেননি সালমানের পরিবার ও ভক্তরা। তারা বারবার এ মামলা পুনঃতদন্তের আহ্বান জানিয়ে আসছিলেন। সম্প্রতি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) এই মামলা পুনঃতদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.