Sylhet Today 24 PRINT

মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ইয়াহিয়া মুজাহিদ আর নেই

মৌলভীবাজার প্রতিনিধি |  ১০ জানুয়ারী, ২০১৭

মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এএম ইয়াহিয়া মুজাহিদ আর নেই।

মঙ্গলবার (১০ জানুয়ারি) ভোর ৬ টায় মৌলভীবাজার সদর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে কিডনী রোগে ভূগছিলেন।

আজ (মঙ্গলবার) দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর মরদেহ রাখা হবে।

ইয়াহিয়া মুজাহিদ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সদস্য, বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি ও মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা, তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি মৌলভীবাজার জেলার আহ্বায়ক, মৌলভীবাজার পৌরসভার সাবেক কমিশনার ও বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারন সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।

তাঁর মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করেছে বিভিন্ন মহল। শোক প্রকাশ করেন, জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি, সদর আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন এমপি, সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহিদ এমপি, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল মতিন, মৌলভীবাজার-সুনামগঞ্জ সংরক্ষিত সংসদ সদস্য এডভোকেট শামছুন নাহার বেগম (শাহানা রব্বানী), জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমান, সাধারন সম্পাদক বেগম খালেদা রব্বানি, পৌরসভার মেয়র ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান, মৌলভীবাজার চেম্বার অব কমার্স এর সভাপতি মোঃ কামাল হোসেন, কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক পান্না দত্ত, সহ সভাপতি শাহ অলিদুর রহমান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.