Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে র‌্যাবের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ১০ জানুয়ারী, ২০১৭

সুনামগঞ্জ জেলা সদরের মল্লিকপুর সুরমা ব্রিজের পাশ থেকে ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেপ্তার করেছ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান-৯ সুনামগঞ্জ ক্যাম্প।

গ্রেপ্তারকৃত মো. মতিউর রহমান (৩৫) সুনামগঞ্জ সদরের তেঘরিয়া পশ্চিম গ্রামের আব্দুল বারিকের ছেলে। সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে সুনামগঞ্জের তাহিরপুর থানায় একটি মামলা রয়েছে। গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র‌্যাব।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.