Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে ইনার হুইল ক্লাবের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

হবিগঞ্জ প্রতিনিধি |  ১১ জানুয়ারী, ২০১৭

হবিগঞ্জে ইনার হুইল ক্লাবের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) হবিগঞ্জের স্কাই কুইন চাইনিজ রেস্তোরাঁয় এই অভিষেক অনুষ্ঠিত হয়।

ক্লাব প্রেসিডেন্ট তাহমিনা বেগম গিনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইনার হুইল ক্লাব ডিস্ট্রিক (৩৪৫) চেয়ারম্যান লাভলি বায়েজিদ ও ডিস্ট্রিক (৩৪৫) ভাইস প্রেসিডেন্ট শারমিন হোসেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন ও ইনার হুইল প্রত্যয় পাঠ করা হয় এবং সিলেটের ঐতিহ্যবাহী পাহাড়ি নৃত্য পরিবেশন করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন ইনার হুইল ক্লাবের ডিস্ট্রিক ভাইস প্রেসিডেন্ট এডভোকেট তাহমিনা খান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.