নিজস্ব প্রতিবেদক | ১২ জানুয়ারী, ২০১৭
র্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল নগরীর দরগাহ মহল্লা পায়রা এলাকায় অভিযান চালিয়ে নবজাতককে অপহরণ করে পালানোর সময় এক অপহরণকারীকে গ্রেপ্তার করেছে। এ সময় তারা নবজাতককে উদ্ধার করেন।
বুধবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় এএসপি সুজন চন্দ্র সরকারের নেতৃত্বে এএসপি মো. বেল্লাল হোসেন সহ অভিযানকারী দল একটি পাকা ভবনের দ্বিতীয় তালা থেকে অপহরণকারীকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীর নাম রাজিয়া বেগম (৪৫)। তিনি কুমিল্লা জেলার মুরাদপুর থানার কুরের পাড় গ্রামের মৃত ওহাব আলীর মেয়ে। বর্তমানে তিনি দক্ষিণ সুরমা থানার চণ্ডীপুল এলাকায় বসবাস করছিলেন।
গ্রেপ্তারকৃত আসামীকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।