Sylhet Today 24 PRINT

দিরাইয়ে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

দিরাই প্রতিনিধি |  ১২ জানুয়ারী, ২০১৭

দিরাই পৌরসভার শতাধিক হতদরিদ্র শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ৮ টায় পৌর শহরের পূর্ব দিরাই সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে হাজী আব্দুল বারিক ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ও ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক যুক্তরাজ্য প্রবাসী নজরুল ইসলামের অর্থায়নে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণ করা হয়।

চন্ডিপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি আব্দুস সালামের সভাপতিত্বে ও দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সর্দারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজকর্মী বদর মিয়া, পৌর কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, পূর্ব দিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিম চৌধুরী, ব্যবসায়ী শহিদুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন যুবনেতা কদরুজ্জামান, অপু ভৌমিক প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.