Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে ভারতীয় মদ আটক

বিয়ানীবাজার প্রতিনিধি |  ১২ জানুয়ারী, ২০১৭

বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে একটি অটোরিক্সাসহ ১০৫ বোতল ভারতীয় মদ আটক করা হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার বৈরাগীবাজার এলাকা থেকে এই মদ আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-বিয়ানীবাজার অভ্যন্তরীণ মহাসড়কের বৈরাগীবাজার এলাকার আব্দুল্লাহপুরে অটোরিক্সা মৌলভীবাজার (থ-১২-২৮৩৫) সহ ১০৫ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চালকসহ অটোরিক্সা আরোহী দুই যাত্রী পালিয়ে যায়। এ অভিযানে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী একদল পুলিশ নিয়ে অভিযান চালান।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী বলেন, এ বিষয়ে থানায় মামলা দায়ের (০৩-১১-০১-১৭) করা হয়েছে। চালক ও আরোহীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.