Sylhet Today 24 PRINT

ফেসবুকে প্রধানমন্ত্রীসহ অন্য মন্ত্রীদের ছবি বিকৃতির দায়ে গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক |  ১২ জানুয়ারী, ২০১৭

র‍্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল ফেসবুকে প্রধানমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রীদের ছবি বিকৃতি, আপত্তিকর পোস্ট প্রদান ও শেয়ার করার দায়ে একজনকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ৯ টায় এই অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. রশিদ মিয়া সুমন (৩৯)। তিনি সিলেট কোতোয়ালী থানার ডহর গ্রামের মো. আমিনুল রশিদের ছেলে।

র‍্যাবের জিজ্ঞাসাবাদের সুমন জানান, তাঁর ব্যবহারকৃত ফেসবুক এ্যাকাউন্টে নিয়মিতভাবে এ সমস্ত বিকৃত ছবি পোস্ট ও শেয়ার করে আসছিল। সরকার প্রধান, মন্ত্রীদের বিকৃত ছবি ও সরকারি কার্যক্রম বিকৃত করে ফেসবুকে ছবি আপলোড করছিল।

গ্রেপ্তারকৃত আসামীকে এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.