জৈন্তাপুর প্রতিনিধি | ১২ জানুয়ারী, ২০১৭
ফাইল ছবি
সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পাথর কোয়ারীতে ১৫টি সেলো মেশিন ধ্বংস করেছে ট্রাক্সফোর্স। যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা।
বৃহস্পতিবার দুপর ১২টায় জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পাথর কোয়ারীতে এ অভিযান চালায় ট্রাক্সফোর্স।
জানা যায়, দীর্ঘ দিন হতে স্থানীয় প্রভাবশালীদের সহযোগীতায় শ্রীপুর পাথর কোয়ারীতে নিষিদ্ধ বোমা মেশিন, এস্কেভেটার, ফেলুডার মেশিন ব্যবহার করে পাথর উত্তোলন করে আসছে।
বৃহস্পতিবার দুপুরে এসব অবৈধ যন্ত্রের বিরুদ্ধে অভিযানে নামে ট্রাক্সফোস। অভিযান পরিচালনা করে ১০ লক্ষ টাকা মূল্যের ১৫টি সেলো মেশিন ও আনুসাঙ্গিক যন্ত্রাংশ অগ্নিসংযোগের মাধ্যমে পুড়ে দেওয়া হয়।
ট্রাক্সফোর্সের অভিযান পরিচালনা করেন সিলেট জলা রেভিনিউ ডেপুটি কালেক্টার(আরডিসি) আশরাফ আহমেদ রাশেল, ৫বিজিবির শ্রীপুর কোম্পানী কমান্ডার মাশারফ হোসেন, জৈন্তাপুর মডেল থানার সেকেন্ড ইন কমান্ড এস আই প্রভাকর, এস আই রুমেন আহমদ, জৈন্তাপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শ্যামল কুমার সহ বিজিবি পুলিশের শতাধিক সদস্য।
এবিষয়ে জেলা রেভিনিউ ডেপুটি কালেক্টার (আরডিসি) আশরাফ আহমেদ রাশেল জানান, উচ্চ আদালতের নির্দেশে শ্রীপুর পাথার কোয়ারীতে অভিযান পরিচালনা করা হয়েছে এবং যতক্ষন পর্যন্ত ১টি মেশিনও ব্যবহার করা হবে ততক্ষণ পর্যন্ত এই ট্রাক্সফোর্সের অভিযান অব্যাহত থাকবে।