Sylhet Today 24 PRINT

কুশিয়ারার ভাঙ্গনে হুমকির মুখে জগন্নাথপুর-বেগমপুর সড়ক

জগন্নাথপুর প্রতিনিধি |  ১২ জানুয়ারী, ২০১৭

কুশিয়ারা নদীর ভাঙ্গনে হুমকির মুখে পড়েছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ও আশারকান্দি ইউনিয়নের মধ্যে দিয়ে যাওয়া জগন্নাথপুর-বেগমপুর সড়ক।

ভাঙ্গনের ফলে এই সড়কে চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা স্থানীয়দের। এ সড়কটি রক্ষার স্বার্থে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় যুগ ধরে এই এলাকায় কুশিয়ারা নদীর ভাঙ্গন অব্যাহত রয়েছে। ইতিপূর্বে কুশিয়ারা নদীতে প্রায় শতাধিক স্থাপনা ও কৃষি জমি তলিয়ে গেছে।

গত কিছু দিন আগে জগন্নাথপুর-বেগমপুর সড়ক নদী ভাঙ্গনের কবলে পড়লে তাৎক্ষনিকভাবে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ ব্যবস্থা গ্রহন করেন। কিন্তু দিন দিন নদীর পানি হ্রাস পাওয়া সড়কটির ব্যাপক ভাবে ফাটলের সৃষ্টি হয়েছে। যার কারণে পাঁকা রাস্তা দিয়ে যানচলাচল ব্যাহত হচ্ছে।

এই বিষয় যদি অতি ব্যবস্থা না নিলে জগন্নাথপুরের সাথে ওসমানীনগর উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে শঙ্কা স্থানীয় বাসিন্দা জাবেদুর রশিদের।
 
এই সড়কটি রক্ষায় সংস্কারের উদ্যোগ নেওয়া জরুরী বলে জানান স্থানীয় যুবলীগ নেতা সেলিম খাঁন ও সিএনজি অটোরিকশা চালক সমিতির সভাপতি শাহ আল মমিন।

এব্যাপারে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ভাঙ্গনস্থল পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.