Sylhet Today 24 PRINT

মাধবপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ১৪ জানুয়ারী, ২০১৭

মাধবপুরে মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ জানুয়ারি) ভোররাতে থানার এসআই মমিনুল ইসলাম উপজেলার রতনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

পুলিশ সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রতনপুর গ্রামের জজ মিয়ার (৪০) বিরুদ্ধে একটি মাদক মামলায় ২০১১ সালে ১ বছরের সাজা হয়। তিনি রতনপুর গ্রামের দুধ মিয়ার পুত্র।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকতাদির হোসেন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.