সিলেটটুডে ডেস্ক | ১৪ জানুয়ারী, ২০১৭
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারে ৩য় বর্ষপূর্তি উপলক্ষে সিলেট মহানগর ছাত্রলীগের উদ্যোগে নগরীতে এক আনন্দ র্যালি বের করা হয়।
শনিবার (১৪ জানুয়ারি) র্যালিটি নগরীর দর্শনদেউড়ী পয়েন্ট থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষারের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য এমদাদুল হক জাহেদ সহ ছাত্রলীগের নেতাকর্মীরা।