নবীগঞ্জ প্রতিনিধি | ১৪ জানুয়ারী, ২০১৭
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ থেকে গরু চোর ও একাধিক মামলার পলাতক আসামি দিপু মিয়া (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ জানুয়ারি) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দিপু মিয়া ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের রয়ফর উল্লার পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোরে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই ধর্মজিৎ সিনহার নেতৃত্বে এএসআই সুহেল ও পুলিশ সদস্য আনোয়ার হোসেন (বিএসসি) অভিযান চালিয়ে দিপুকে গ্রেপ্তার করেন। পরে নবীগঞ্জ থানার মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন এসআই ধর্মজিৎ সিনহা।