Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে আইডিয়াল ফ্রেন্ডস ক্লাবের শীতবস্ত্র বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি  |  ১৪ জানুয়ারী, ২০১৭

হবিগঞ্জে আইডিয়াল ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) বিকালে আরডি হল প্রাঙ্গনে ৫০ জন হতদরিদ্রের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

আইডিয়াল ফ্রেন্ডস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান তরপদারের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ডা: মুকিদ চৌধুরী, ডা: সৈয়দ মুজিবুর রহমান পলাশ, ডা: মুখলিছুর রহমান উজ্জল, দৈনিক হবিগঞ্জের বাণীর সম্পাদক জিয়া উদ্দিন দুলাল, ডা: আলী আহসান চৌধুরী পিন্টু, জিল্লুর রহমান ও রায়েদ চৌধুরী রিংকু।

এছাড়া আরো উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি আরিফ মাহমুদ ফরহাদ, সহ-সভাপতি মো: আব্দুল জব্বার চৌধুরী রাজীব, আসাদুজ্জামান রিয়াদ, সাধারন সম্পাদক মো: তানভীর মোর্শেদ মুন্না, সাবেক সদস্য সচিব শেখ উসমান গণি রুমি, এহসানুল হক, জুয়েল মিয়া, সাংগঠনিক সম্পাদক শেখ নাঈম, কোষাধ্যক্ষ শহীদুল সোহাগ, শাকির আহমেদ, শাহরিয়ার, উর্মি চৌধুরী, খাদিজা আক্তার, মোজাম্মেল শুভ, কলেজ শাখার সাধারণ সম্পাদক আহকাম উদ্দিন সিহাব, সালেহ আহমেদ, পলাশ দাস, তাকিমুন নাহার, সৃতি সিনহা, মনির, শিপন, উজ্জল হোসাইন, খোকন, জাবেদ, সাইফুর, মাসুদ, মাকসুদা, সুখি, হাফসা, সাইফুর রহমান তারেক প্রমুখ।

শীত বস্ত্র বিতরণের আর্থিক সহযোগিতায় ছিলেন আইডিয়াল ফ্রেন্ডস ক্লাবের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী সোহদ চৌধুরী ও ক্লাবের শুভাকাঙ্খী কানাডা প্রবাসী রাকিবা চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.