Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ওবায়দুল কাদেরের অনুষ্ঠান থেকে অর্ধশতাধিক মোবাইল খোয়া

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৫ জানুয়ারী, ২০১৭

শনিবার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জে একটি অনুষ্ঠান থেকে অধর্শতাধিক মোবাইল ফোন খোয়া গেছে। সেতু উদ্বোধনের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের রাণীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে কুশিয়ারা নদীর উপর নির্মিতব্য সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সহস্ত্রাধিক লোকের সমাগম ঘটে।

এরমধ্যে অনুষ্ঠান শেষে অর্ধশতাধিক ব্যক্তি তাদের মোবাইল ফোন খোয়া গেছে বলে অভিযোগ করেছেন। ফোন সেটে পরিাবরের লোকজনের ছবি, ফেইসবুক, হোয়াটস অ্যাপ, ইমো, ভাইবার, টুইটার ও ইনস্টগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম লগইন করা থাকায় দুশ্চিন্তায় পড়েছেন তারা।

স্থানীয় সাংবাদিক আব্দুস সালাম মিয়া, ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক ডা. ছদরুল ইসলাম, আ’লীগ নেতা শাহীন আহমদ তালুকদার, যুবলীগ নেতা ছালেহ আহমদ, রাজীব তালুকদার, ছাত্রলীগ নেতা হিবলু তালুকদার, মিনার আহমদ চৌধুরী, হাসান তালুকদারসহ কয়েকজন তাদের মোবাইল ফোন অনুষ্ঠানস্থল থেকে চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন।

তবে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরসালিন মোবাইল ফোন খোয়া যাওয়ার বিষয়টি জানেন না উল্লেখ করে বলেন, কেউ এ ব্যাপারে অভিযোগ করলে খোঁজ নিয়ে দেখা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.