Sylhet Today 24 PRINT

ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ লক্ষাধিক টাকা জরিমানা ও কারাদণ্ড

ছাতক প্রতিনিধি  |  ১৫ জানুয়ারী, ২০১৭

ছাতকের গোবিন্দগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা আদায় ও দু’ ব্যক্তির বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ হাফিজুর রহমান।

দুপুরে গোবিন্দগঞ্জ পয়েন্টের ডায়না হোটেল এন্ড রেষ্টুরেন্ট থেকে ১ লাখ ৫০ হাজার টাকা, বুরাইয়া হোটেল এন্ড রেষ্টুরেন্ট থেকে ১ লক্ষ টাকা, সোনার বাংলা হোটেল এন্ড রেষ্টুরেন্ট থেকে ১ লক্ষ টাকা, লন্ডন হোটেল এন্ড রেষ্টুরেন্ট থেকে ৫০ হাজার টাকা, নিজাম উদ্দিনের বিরানী হাউজ থেকে ১০ হাজার টাকা, বিছমিল্লাহ হোটেল এন্ড রেষ্টুরেন্ট থেকে ১০ হাজার টাকা ও বনফুল এন্ড কোং থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মেয়াদ উত্তীর্ণ মালামাল প্রদর্শন ও বিক্রি করার অপরাধে ফুলকলি সুইটমিটকে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য্য করা হলে অনাদায়ে দোকানের ম্যানেজার রুয়েল আহমদ মুন্নাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

এছাড়া, ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে কম্পিউটারে উচ্চ শব্দে গান বাজানো ও নীল ছবি সংগ্রহ করে রাখার অপরাধে আল-আমিন নামের এক যুবককে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।

অভিযানে র‌্যাব-৯ এর এসএসপি আফজাল হোসেন, বিএসটিআই’র ফিল্ড অফিসার রকিবুল হাসান রিপনসহ র‌্যাব ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.