Sylhet Today 24 PRINT

সিসিক’র জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

ডেস্ক রিপোর্ট |  ২৫ এপ্রিল, ২০১৫

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর কার্যক্রম সিলেট সিটি কর্পোরেশন উদ্যোগে সকাল থেকে শুরু হয়েছে। শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করেন ঢাকা স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসনিক পরিচালক ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল।

শনিবার সকাল ৯ টায় নগরীর ধোপাদিঘীরপারে বিনোদিনী নগর মাতৃসদন কেন্দ্র একজন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়। এবার সিটি কর্পোরেশনের ২৭ ওয়ার্ডে ২১০ স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে টিকা খাওয়াবেন মোট ৬৩০ স্বেচ্ছাসেবী। এর মধ্যে ৩০টি স্থায়ী কেন্দ্রের পাশাপাশি ৯৭টি অস্থায়ী, ৬১টি অতিরিক্ত টিকাদান কেন্দ্র ও ২২টি ভ্রাম্যমান কেন্দ্র রয়েছে। ০৬ মাস থেকে ১১ মাস বয়সীদের নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে দিন ব্যাপী এ  কর্মসুচি চলবে। 

এতে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সচিব রেজাই রাফিন সরকার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুধাময় মজুমদার, ডিএমসিএইচ এন্ড আইও ডা. নবজ্যোতি দে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসএমও ডা. মাকসুদুল আমিন, ইউনিসেপের ডিএনএসও নিম্মি হোসেন, নিউটেরশন অফিসার ডা. গোলাম মাহি উদ্দিন খান,  সীমান্তীক এর প্রজেক্ট ম্যানেজার পারভেজ আলম, সমাজ সেবী জাবেদ সিরাজ, ইপিআই সুপারভাইজার ভূপাল রঞ্জন চন্দ,  স্বাস্থ্য পরিদর্শক আলবাব আহমদ চৌধুরী, মাহমদ উল্লাহ, রুবেল আহমদ নানু প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.