দিরাই প্রতিনিধি | ১৬ জানুয়ারী, ২০১৭
সুনামগঞ্জের দিরাইয়ে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২ শতাধিক মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে পৌর শহরের হাসপাতাল রোডস্থ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক রাহাত মিয়া রাহাত'র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল।
অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ডার করুণা সিন্ধু দাস, পৌর কমান্ডার সিরাজুল ইসলাম প্রমুখ।