Sylhet Today 24 PRINT

বড়লেখায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা

বড়লেখা প্রতিনিধি |  ১৬ জানুয়ারী, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাথারিয়া ছোটলিখা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক ও কর্মচারীকে মরোণত্তর সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।

মরোণত্তর সম্মাননা প্রাপ্ত শিক্ষক ও কর্মচারীরা হলেন-প্রধান শিক্ষক নীলাদ্রি নারায়ন চক্রবর্তী, মো. ছয়েফ উদ্দিন, সিনিয়র শিক্ষক সরোজ কুমার দে, ধর্মীয় শিক্ষক মৌলানা মো. জহির আলী, কর্মচারী মো. নেওয়ার আলী। অবসরপ্রাপ্ত সংবর্ধিত শিক্ষকরা হলেন-মো. আব্দুল হামিদ, সত্যেন্দ্র মোহন সরকার, মিহির চন্দ্র দাস, মিছবাহুল বর, বিপ্লব কুমার দত্ত।

বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দরের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন।

শিক্ষক রিয়াজুল ইসলাম ও জাকির মাসুমের যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সংবর্ধিত শিক্ষক মিহির চন্দ্র দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, বড়লেখা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুণ চক্রবর্তী, জুড়ী টিএনখানম কলেজের অধ্যক্ষ অরুণ চন্দ্র দাস, সংবর্ধিত শিক্ষক বিপ্লব কুমার দত্ত, তালিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদ মালিক, স্কুলের প্রাক্তন শিক্ষার্থী পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, প্যানেল মেয়র তাজ উদ্দিন, সাংবাদিক লিটন শরীফ, সাবেক কাউন্সিলর কায়ছার পারভেজ, সহকারী প্রধান শিক্ষক বিষুতোষ চক্রবর্তী, ম্যানেজিং কমিটি সদস্য কাউন্সিলর আব্দুল মালিক জুনু, কর্মচারী গণেশ কর, শিক্ষার্থী জাহিদ হাসান, ফরিদা জান্নাত প্রমুখ।

উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গোপাল দত্ত, আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ লতু, সবাজসেবক হাজী আব্দুস সাত্তার ইউপি সদস্য ফারুক উদ্দিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.