Sylhet Today 24 PRINT

ছাতকে ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

ছাতক প্রতিনিধি  |  ১৬ জানুয়ারী, ২০১৭

সুনামগঞ্জের ছাতকে আলমগীর হোসেন (৩০) নামে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৫ জানুয়ারি) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আলমগীর হোসেন উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের সুরিগাঁও গ্রামের খুরশেদ আলীর পুত্র।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবু আফসার ভুঁইয়া ও এএসআই মাহবুব আলম অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন।

ছাতক থানার একটি মামলায় আলমগীর ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামী বলে পুলিশ সুত্রে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.