Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে ট্রাক চাপায় শিশু নিহত

হবিগঞ্জ প্রতিনিধি  |  ১৬ জানুয়ারী, ২০১৭

হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে রাহুল মিয়া (৮) নামে একটি শিশু ট্রাক চাপায় নিহত হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু রাহুল পইল শাহজালাল প্রি ক্যাডেট স্কুলের নার্সারি বিভাগের ছাত্র ও ওই গ্রামের শহীদুল ইসলামের ছেলে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসুনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট টুডে টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রাক্টর চাপায় একটি শিশু মারা গেছে। এ ব্যাপারে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। শিশুটির মা, বাবা ও ঐ এলাকার স্থানীয় চেয়ারম্যান কাছে শিশুটির লাশ হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.