নিজস্ব প্রতিবেদক | ২৫ এপ্রিল, ২০১৫
সিলেটের গোয়াইনঘাটে মদ ও ইয়াবা উদ্ধার সহ ১০ জনকে আটক করা হয়েছে। গোয়াইনঘাট উপজেলার মুহাম্মদপুর এলাকা থেকে ৫ লিটার লোকাল মদসহ ১ জন ও সালুটিকর এলাকায় ১৫ পিছ ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়। শুক্রবার রাতে গোয়াইনঘাট থানা পুলিশ ও ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।
গোয়াইনঘাট থানার এসআই হাবিব জানান, উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের মুহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ৫ লিটার লোকাল মদ উদ্ধার করা হয়। এ সময় আলীম উদ্দিন (৫০) নামের একজনকে আটক করা হয়। আটককৃত আলীম পূর্ব জাফলং ইউনিয়নের মুহাম্মদপুর গ্রামের মৃত সায়েস্তা খানের ছেলে।
অপরদিকে সিলেট জেলা ডিবি পুলিশ উপজেলার সালুটিকর মৃত্তিমহল এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিছ ইয়াবাসহ ২ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন উপজেলার সালুটিকর মৃত্তিমহল এলাকায় হারুন রশিদের ছেলে নজরুল আলম নজু (২০) ও করের গাঁও গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে বেলাল আহমদ বিল্লাল (২১)।
এছাড়া গোয়াইনঘাট থানা পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার ৭ জনকে গ্রেফতার করা হয়।