Sylhet Today 24 PRINT

সিলেটে জমি নিয়ে সংঘর্ষে আহত অর্ধশত

নিজস্ব প্রতিবেদক |  ১৭ জানুয়ারী, ২০১৭

সিলেটের জালালাবাদ থানার মানসীনগর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জমি নিয়ে মানসীনগর গ্রামের জৈন উদ্দিন ও আজমান আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে মঙ্গলবার ভোরে জৈন উদ্দিনের পক্ষের লোকেরা জমির দখল নিতে গেলে আজমান আলীর পক্ষের লোকের বাধা দেন। ফলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দেশিয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে পরস্পরের উপর হামলা চালায় উভয় পক্ষের লোকজন।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। তাদের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.