হবিগঞ্জ সংবাদদাতা | ২৫ এপ্রিল, ২০১৫
হবিগঞ্জে বিস্ফোরক মামলায় যুবদল নেতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।
শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন সদর থানা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শহরতলীর জালালাবাদ গ্রামের জিতু মিয়ার ছেলে অলিউর রহমান অলি, শহরের মোহনপুরের শিরিষ আলীর ছেলে সেবুল মিয়া ও সদর উপজেলার যমুনাবাদ গ্রামের আব্দুল হাসিমের পুত্র মহিবুর রহমান।
যুবদল নেতা অলিউর রহমান অলির বিরুদ্ধে ৪টি রাজনৈতিক মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। আদালতের আদেশে ইতোপূর্বে পুলিশ অলিউর রহমানের বাসার মালামাল ক্রোক করেছিল। শনিবার দুপুরে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, শনিবার দুপুরে শহরের পুরান মুন্সেফী এলাকায় ছাত্রনেতা মহিবুর হত্যাকান্ডের পলাতক আসামী আকিককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।