বড়লেখা প্রতিনিধি | ১৮ জানুয়ারী, ২০১৭
জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপির বড় বোন ও বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদের মাতা রেজিয়া বেগম (৬৫) ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাত ৯ ঘটিকার সময় নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার দুপুরে সদর ইউনিয়নের গঙ্গারজল ঈদগাহ মাঠে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানা যায় মরহুমার ভাই জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন, জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছির উল্লাহ খান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, কুলাউড়া পৌরসভার মেয়র শফি আলম ইউনুছ, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, কাতার প্রবাসী আওয়ামী লীগ নেতা কপিল উদ্দিনসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন। জানাজার নামাজ শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপির বড় বোনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
এছাড়া ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ও জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, কুলাউড়া পৌরসভার মেয়র শফি আলম ইউনুছ প্রমুখ শোক প্রকাশ করেন।