জগন্নাথপুর প্রতিনিধি | ১৮ জানুয়ারী, ২০১৭
সুনামগঞ্জের জেলার জগন্নাথপুর পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সাড়ে চার হাজার টাকা জরিমানা আদায় করেছে।
বুধবার (১৮ জানুয়ারি) পৌর শহরের বটেরতল নামক এলাকায় এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব প্রদান করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম বিল্লাহ।
ইউএনও অফিস সূত্রে জানা যায়, বুধবার দুপুরে পৌর শহরের বটেরতল নামক এলাকায় থেকে ড্রাইভিং লাইসেন্স না থাকায় তিন চালকের কাছ থেকে দেড় হাজার টাকা করে সর্বমোট সাড়ে চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।