Sylhet Today 24 PRINT

সিলেট বাণিজ্য মেলা : প্রচার নেই, বিকিকিনিও আশানুরূপ নয়

উত্তম কাব্য |  ১৯ জানুয়ারী, ২০১৭

নগরীতে অনেকটা নিরবেই চলছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রচারণা-প্রচারণাহীন এ বাণিজ্য মেলা শেষে সময়ে চলে আসলেও তেমন বেছাকেনা হয়নি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

নগরীর শাহী ঈদগাহের সদর উপজেলা খেলার মাঠে ৩য় বারের মতো এই সিলেট আর্ন্তজাতিক বাণিজ্য মেলার আয়োজন করে সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কর্মাস। মাসব্যাপী চলা এ মেলা শেষ হচ্ছে আগামী ২১ জানুয়ারী (শনিবার) রাতে।

তবে আয়োজকরা জানিয়েছেন, শুরুর দিকে দিকে ক্রেতা না থাকলেও শেষের দিক মেলায় প্রচুর ক্রেতা  সমাগম ঘটছে।

মেলায় জামাকাপড়, নিত্য ব্যবাহর্য পণ্য, গৃহসজ্জা সামগ্রী, খাবার, গহনাসহ বিভিন্ন পণ্য শতাধিক স্টল রয়েছে। শিশুদের জন্য রয়েছে নানা রকম আর্কষনীয় রাইড। সন্ধ্যার পর থেকে মেলায় ক্রেতা-দর্শনার্থীদের ভিড় বাড়ে বলে জানান আয়োজকরা।

মেলায় ঘুরতে আসা তন্বী ও তার বান্ধবী কানিজ বলেন, আমরা প্রতিবারই মেলায় ঘুরতে আসি। কেনাকাটাও করি। তবে এবার জিনিস পত্রের দামটা একটু বেশী মনে হচ্ছে।

মেলার ঘোমটা ফ্যাশনের চাদর বিক্রেতা বলেন, আমরা প্রতিবছর সিলেটের মেলাতে আসছি। এবার প্রথম দিকে না ক্রেতা না থাকলেও শেষের দিকে লোকজন আসাতে শুরু করেছেন।

ইলেকট্রনিক ডিভাইস বিক্রেতা রফিক বলেন, মেলা উপলক্ষ্যে এবার আমরা অনেক ছাড় দিয়েছি। তিনি বলেন, আমরা একটি মাইক্রোওভেন কিনলে একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি সহ আরো ১৯ টি জিনিস সাথে দিচ্ছি।

মেলা পরিচালনা কমিটিটির চেয়ারম্যান মো. বশিরুর রহমান চৌধুরী ঝন্টু বলেন, প্রতি বারের মত এবার সিলেট চেম্বার অব কর্মাস এর উদ্যেগে সিলেট ৩য় আর্ন্তজাতিক বাণিজ্য মেলা চলছে। এবছর প্রচুর লোকজন আসছে মেলায়। শুধুমাত্র তাদের কথা ভেবেই আমরা মেলা কিছুদিন বাড়িয়েছি। মেলা ১৮ জানুয়ারী শেষ হবার কথা থাকলেও  ২১ জানুয়ারী মেলা শেষ হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.