Sylhet Today 24 PRINT

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ, সিলেটে বিএনপির আলোচনা সভা

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জানুয়ারী, ২০১৭

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের এই দিনে বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার ডাকনাম কমল।

জিয়াউর রহমানের ৮১তম জন্মদিন উপলক্ষে সিলেটে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় নগরীর সুবহানিঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টারে এসব কর্মসূচির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।

যথা সময়ে উপস্থিত থেকে উক্ত কর্মসূচি সফল করার জন্য জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বুধবার রাতে এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিম এবং জেলা সাধারন সম্পাদক আলী আহমদ এ আহ্বান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.