Sylhet Today 24 PRINT

কলেজ ছাত্রী ঝুমার উপর হামলাকারী বাহার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১৯ জানুয়ারী, ২০১৭

সিলেটের জকিগঞ্জে কলেজছাত্রী ঝুমার হামলাকারি বাহার উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, বৃহস্পতিবার সকাল আটটায় জকিগঞ্জের মির্জাচক হাওর পার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে সোমবার সকালে সিলেটের জকিগঞ্জ থানায় ঝুমা বেগমের মা করিমা বেগম বাদী হয়ে বাহারসহ অজ্ঞাত তিন চারজন কে আসামি করে মামলা দায়ের করেন।

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ১৫ জানুয়ারি দুপুরের দিকে ঝুমা আক্তার নামের ওই তরুণীকে ছুরি দিয়ে জখম করে একই গ্রামের বাহার নামের এক বখাটে।

ঘটনার পরদিন অভিযুক্তের ভাই নাসিরুদ্দিনকে আটক করে পুলিশ। নাসিরকে রিমান্ডে নেওয়া হয়েছে। ঘটনার পর থেকে পলাতক ছিলো বাহার।

এদিকে ঝুমার অবস্থা আশংকামুক্ত বলে জানান স্বজনেরা। রসুলপুর গ্রামের মুসলিম উদ্দিনের মেয়ে ঝুমা জকিগঞ্জের ইছামতি ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী। অন্যদিকে, বাহার একইগ্রামের আবদুল গফুরের ছেলে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.