সুনামগঞ্জ প্রতিনিধি | ২৫ এপ্রিল, ২০১৫
সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের দক্ষিন সুনামগঞ্জের সদরপুরে সড়ক দুর্ঘটনায় এয়ারটেল কর্মকর্তা নিহত, আহত আরও ২জন। শনিবার সকাল ১১টায় এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানাযায়, সুনামগঞ্জ থেকে সিলেট যাওয়ার পথে সদরপুর নামক স্থাণে এয়ারটেল কোম্পানীর নিজস্ব মাইক্রোবাস (সিলেট চ-১১-০৬২৪) ঝড়ের কবলে পড়ে চালক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পার্শ্বে গাছের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত। এ সময় চালক সহ অন্যযাত্রী আহত হয়।
আহতদের দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে এয়ারটেল কর্মকর্তা সাইফুল ইসলাম(৩০) মারা যায়। তার গ্রামের বাড়ী শাল্লা উপজেলার আটগ্রামের নুরুল ইসলামের পুত্র। আহতদের নাম ঠিকানা জানা যায়নি। এ ব্যাপারে দক্ষিন সুনামগঞ্জ থানার ওসি আল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাউকে পায়নি।