Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১৯ জানুয়ারী, ২০১৭

র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি বিশেষ দল হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে।

বুধবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে এএসপি মোহাম্মদ খোরশেদ আলমের নেতৃত্বে বিশেষ দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামীর নাম মো. শাহিন মিয়া (২৫)। তিনি হবিগঞ্জ সদর থানার লস্করপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

র‍্যাবের জিজ্ঞাসাবাদে শাহীন জানান গ্রেপ্তার এড়ানোর জন্য তিনি দীর্ঘদিন যাবত আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারকৃত আসামিকে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.