Sylhet Today 24 PRINT

মাধবপুরে ফেনসিডিল ও গাঁজা বহনের সময় নারীসহ আটক ৮

মাধবপুর প্রতিনিধি |  ১৯ জানুয়ারী, ২০১৭

হবিগঞ্জের মাধবপুরে সিএনজি অটোরিক্সা দিয়ে ফেনসিডিল ও গাঁজা পাচারকালে নারী ও চালক সহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশ তাঁদের কাছ থেকে ৬০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৪ কেজি গাঁজা উদ্ধার করে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার ধর্মঘর-মাধবপুর সড়কে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

উপজেলার মনতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই কামরুল হাসান জানান, গোপন সূত্রের ভিত্তিতে সকাল সাড়ে ৮টার দিকে ধর্মঘর-মাধবপুর সড়কের মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে একটি সিএনজি অটোরিক্সা আটক করে তল্লাশী চালিয়ে ৬০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে ফরিদ মিয়া (৩৩), শান্তি বেগম (৪৮), হালেমা বেগম (৫৯) ও চালক শাহজাহান মিয়া (৪০) কে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, উল্লেখিত সড়কের মৌজপুর স্বাস্থ্য কেন্দ্রের সামনে একটি নাম্বার বিহীন আরেকটি সিএনজি অটোরিক্সা থেকে ৪ কেজি গাঁজাসহ মোশারফ মিয়া (৩২), আপন মিয়া (২১) ও চালক আব্দুল্লাহ (২৪) কে গ্রেপ্তার করা হয়। মাধবপুর সার্কেলের এসএসপি এসএম রাজু আহমেদ এই আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.