Sylhet Today 24 PRINT

‘যৌন সন্ত্রাসীদের’ গ্রেফতারের দাবিতে সিলেটে ছাত্র ইউনিয়নের মশাল মিছিল(ভিডিও)

নিজস্ব প্রতিবেদক |  ২৫ এপ্রিল, ২০১৫

গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখে বাংলা বর্ষবরণের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সংগঠিত  যৌন নিপীড়নের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সিলেট জেলা সংসদ।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মশাল মিছিলটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে এসে শেষ হয়।

'যৌন সন্ত্রাসীর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোল', 'নারী নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোল', 'নারীর উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই' - এরকম কয়েকটি স্লোগানের দিয়ে মিছিলকারীরা যৌন নিপীড়নের প্রতিবাদ জানান।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি সহিদুজ্জামান পাপলু, সহ-সভাপতি বিশ্বপা ভট্টাচার্য মৌ, সাধারণ সম্পাদক সপ্তর্ষি দাস, সহ-সাধারন সম্পাদক দীপঙ্কর দাশগুপ্ত, ,ছাত্র ইউনিয়ন শাহজালাল  বিশ্ববিদ্যালয়ের সভাপতি শ্রীকান্ত শর্মা, সংস্কৃতি কর্মী হিতাংশু কর বাবু, ইন্দ্রানী সেন শম্পা প্রমুখ। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.