Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১৫ আসামি গ্রেফতার

ওসমানীনগর প্রতিনিধি |  ২০ জানুয়ারী, ২০১৭

সিলেটের ওসমানীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত সহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১৫ আসামিকে গ্রেফতার করেছে ওসমানীনগর থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে ওসি আব্দুল আউয়াল চৌধুরীরর নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ১৫জন আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার লামা ইসবপুর গ্রামের আব্দুল মনাফের ছেলে আব্দুল আজিজ, নিজ কুরুয়া গ্রামের আহমদ আলীর ছেলে জুয়েল একই গ্রামের মৃত আহমদ আলীর ছেলে জুয়েল আহমদ এই তিনজন সাজাপ্রাপ্ত আসামি। অন্যান্য মামলায় গ্রেফতারকৃত গিয়াস উদ্দিন, আহমদ উল্লা, নেহার বেগম, মঈন উদ্দিন, সামছু মিয়া, আফাজ উদ্দিন, বাদশা মিয়া, ইসহাক উল্লা, রিয়াজ মিয়া, রাজু মিয়া, দেলোয়ার মিয়া ও কামাল হোসেন।

শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের জেলহাজতে প্রেরণ করেছেন বলে নিশ্চিত করেন ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.