নিজস্ব প্রতিবেদক | ২১ জানুয়ারী, ২০১৭
হালনাগাদ করা খসড়া ভোটার তালিকায় সিলেট জেলায় নতুন ভোটার হয়েছেন ৩ হাজার ৭৬১ জন। এর মধ্যে পুরুষ ২ হাজার ৪৮৫ জন আর নারী ১ হাজার ২৭৬ জন।
সিলেট জেলা নির্বাচন কার্যালয়ের জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মো. আজিজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তাঁর দেয়া তথ্যমতে, খসড়া ভোটার তালিকায় সিলেট সদর উপজেলায় ভোটার বেড়েছে ৯৭৩ জন। এর মধ্যে পুরুষ ৬২০ জন ও নারী ৩৫৩ জন।
বিয়ানীবাজার উপজেলায় ৫৭৯ জন নতুন ভোটার হয়েছেন। এর মধ্যে পুরুষ ৩৪৩ জন ও নারী ২৩৬ জন। জকিগঞ্জ উপজেলায় নতুন ভোটার হয়েছেন ১৭১ জন। এর মধ্যে পুরুষ ১০২ জন ও নারী ৬৯ জন। গোলাপগঞ্জ উপজেলায় নতুন ভোটারের সংখ্যা ২৬২ জন। এর মধ্যে পুরুষ ১৮১ জন ও নারী ৮১ জন।
বালাগঞ্জ উপজেলায় নতুন ভোটার হয়েছেন ১৮৭ জন। এর মধ্যে পুরুষ ১২৭ জন ও নারী ৬০ জন। ওসমানীনগর উপজেলায় নতুন ভোটার হয়েছেন ৪৫৭ জন। এর মধ্যে পুরুষ ৩২০ জন ও নারী ১৩৭ জন। বিশ্বনাথ উপজেলায় নতুন ভোটার হয়েছেন ২১৬ জন। এর মধ্যে পুরুষ ১৫৮ ও নারী ৫৮ জন।
দক্ষিণ সুরমা উপজেলায় নতুন ভোটার হয়েছেন ১৮১ জন। এর মধ্যে পুরুষ ১১৬ জন ও নারী ৬৫ জন। কানাইঘাট উপজেলায় মোট ৪২০ জন নতুন ভোটার হয়েছেন। এর মধ্যে পুরুষ ৩০৮ জন ও নারী ১১২ জন। গোয়াইনঘাট উপজেলায় মাত্র ৮১ জন নতুন ভোটার হয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৬২ আর নারী ১৯ জন।
ফেঞ্চুগঞ্জ উপজেলায় নতুন ভোটার হয়েছেন ৫৭ জন। এর মধ্যে পুরুষ ৩৬ জন ও নারী ২১ জন। জৈন্তাপুর উপজেলায় নতুন ভোটার হয়েছেন ৮৬ জন। এর মধ্যে পুরুষ ৫৮ ও নারী ২৮ জন। কোম্পানিগঞ্জ উপজেলায় নতুন ভোটার হয়েছেন ৯১ জন। তাদের মধ্যে পুরুষ ৫৪ ও নারী ৩৭ জন।