সিলেটটুডে ডেস্ক | ২১ জানুয়ারী, ২০১৭
সদ্য কারামুক্ত সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধূরীর পিতা মরহুম শফিকুল হকের মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ, কোরআন খতম, বোখারী খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ যোহর মেয়র আরিফুল হকের কুমারপাড়া মেয়র হাউসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাহফিলে সিলেট নগরবাসীর মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেম মাওলানা তফজ্জুল হক হবিগঞ্জী। দোয়ার আগে স্বাগত বক্তব্য দেন ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব।
এ সময় আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি স্থায়ি কমিটির সদস্যা নজরুল ইসলাম খান, সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে সাবেক এমপি এম নাসের রহমান, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, সাবেক এমপি খালেদা রব্বানী, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির’র সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।
এছাড়া সিলেট সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর এ্যাডভোকেট ছালেহ আহমদ, সান্তনু দত্ত্ব সন্তু, মখলিছুর রহমান কামরান, সৈয়দ মিসবাহ উদ্দিন, রাজিক মিয়া, দিনার খান হাসু, আবজাদ হোসাইন আমজাদ, এবিএম জিল্লুর রহমান উজ্জল, মোস্তাক আহমদ, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম জলক, দেলওয়ার হোসেন সজিব, তৌফিক বক্স লিপন, আব্দুর রকিব তোহিন, সয়ফুল আমীন বাকের, আব্দুল মুহিদ জাবেদ, মহিলা কাউন্সিলর শাহানা বেগম, এ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ, ছালেহা কবীর শেপী, আমেনা বেগম রুমি প্রমূখ।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মোহাম্মদ লালা, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হোসাইন আহমদ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি ফারুক মাহমুদ চৌধূরী, সাবেক পৌর চেয়ারম্যন এ্যাডভোকেট আফম কামাল,সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, জাস্ট হেল্প ফাউন্ডেশনের চেয়ারম্যন মিজানুর রহমান।