ছাতক প্রতিনিধি | ২১ জানুয়ারী, ২০১৭
সুনামগঞ্জের ছাতকে একাধিক মামলার পলাতক আসামীসহ দু’ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২০ জানুয়ারি) রাতে পুলিশের পৃথক অভিযানে ভিন্ন ভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পৌর শহরের পেপার মিল সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তারকৃত আব্দুল করিম (২৩) বাশঁখলা আবাসিক এলাকার আব্দুল মমিনের পূত্র। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, মারামারিসহ ৫টি মামলা রয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।
এদিকে, ইসলামপুর ইউনিয়নের মাদ্রাসা বাজার থেকে জাকির হোসেন (৫০) নামে একটি ব্যাংকের অর্থ-আত্মসাৎ মামলার সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের ফিরোজ আলীর পূত্র।