সিলেটটুডে ডেস্ক | ২১ জানুয়ারী, ২০১৭
সুনামগঞ্জের ছাতকে পল্লীজনতা উন্নয়ন পরিষদের উদ্যোগে দুস্থ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) বিকেলে আশরাফুর রহমান চৌধুরী ও যুক্তরাজ্য প্রবাসী মকবুল আহমদের অনুদানে কালারুকা ইউনিয়নের রামপুর শাহজালাল উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
পল্লীজনতা উন্নয়ন পরিষদের আহবায়ক শাহীনুর রহমান বাবুলের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম ও মমিনুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আশরাফুর রহমান চৌধুরী, ইউনিয়ন আ.লীগের সভাপতি ও পরিষদের উপদেষ্টা আফতাব উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, সাবেক মেম্বার এনামুল হক এনাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমির উদ্দিন, প্রধান শিক্ষক শংকর রায়, পরিষদের উপদেষ্টা ইব্রাহিম আলী রাসেল প্রমুখ।
এ সময় মুক্তিযোদ্ধা জবান আলী, স্থানীয় সুরুজ আলী, ফয়জুল হক, হুশিয়ার আলী, নুর মিয়া, শিপন আহমদ, আনোয়ার হোসেন, সুনাফর আলী, নুরুল ইসলাম, হাজী কালা মিয়া, আব্দুস সোবহান, মক্রম আলী, আব্দুল হান্নান, কামাল আহমদ, পরিষদের যুগ্ম আহবায়ক মামুন আহমদ, বখতিয়ার আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে শনিবার বিকেলে একই ইউনিয়নের জামুরাইল গ্রামে শতাধিক শীতার্ত নারী-পূরুষদের মধ্যে কম্ভল বিতরণ করা হয়। যুক্তরাজ্য প্রবাসী ওবায়দুল হকের ব্যক্তিগত উদ্যোগে কম্ভল বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আব্দুল হাই আজাদ, ব্যবসায়ী আবুল লেইছ, হাজী বাদশা মিয়া, জাহাঙ্গীর আলম, আব্দুল ওদুদ, আবুল হাসনাত, আব্দুল কাদির প্রমূখ।
কম্বল বিতরণ অনুষ্টানে বক্তারা বলেন, এই শীতে যুক্তরাজ্য প্রবাসীর কম্ভল বিতরণ একটি প্রশংসনীয় ও মহতি উদ্যোগ। দেশের সকল প্রবাসীসহ বিত্তবানদের মানুষদের শীতার্ত মানুষদের পাশে দাড়ানোর আহবান জানান।