Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র শীতবস্ত্র ও ল্যাপটপ বিতরণ

জগন্নাথপুর প্রতিনিধি |  ২১ জানুয়ারী, ২০১৭

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে'র উদ্যোগে মীরপুর ইউনিয়নের প্রায় এক হাজার শীতার্তদের মধ্যে শীতবস্ত্র ও ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

শনিবার (২১ জানুয়ারী) দুপুরে জগন্নাথপুর উপজেলার মীরপুর পাবলিক হাই স্কুল মাঠে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি।

প্রধান অতিথির বক্তব্যে এম এ মান্নান ঐক্যবদ্ধ ভাবে দেশকে এগিয়ে নেওয়ার স্বার্থে সরকারের পাশাপাশি মীরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের মতো সামাজিক সংগঠন ও বিত্তবান সকল ব্যক্তিদের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

মীরপুর পাবলিক হাই স্কুলের সভাপতি আব্দুল খালিকের সভাপতিত্বে ও মীরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে'র সাধারণ সম্পাদক ও ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট ইউকে'র সাবেক সাধারণ সম্পাদক আঙ্গুর আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, বাংলাদেশ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন ইউকে'র সভাপতি (ভারপ্রাপ্ত) হরমুজ আলী, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মুকিত চুন্নু (এমবিই), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, মীরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন, জগন্নাথপুর উন্নয়ন সংস্থা ইউকে’র সভাপতি তাহের কামালী, হলিয়ারপাড়া মাদ্রাসা অধ্যক্ষ মঈনুল ইসলাম পারভেজ, ট্রাস্টের শিক্ষা বিষয়ক সম্পাদক জুবের মিয়া প্রমুখ।

অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হামজা ও মানপত্র পাঠ করেন মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মামুন আহমদ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ, জগন্নাথপুর থানার ওসি মোঃ মুরসালিন, মুক্তিযোদ্ধা আব্দুল কাদির শিকদার, আওয়ামী লীগ নেতা ইলিয়াছ আহমদ, মাছুম আহমদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম মুন্না, কল্যাণ কান্তি রায় সানী, মাহবুব হোসেন, জাহাঙ্গীর আলম জামালসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.