Sylhet Today 24 PRINT

জকিগঞ্জে লেগুনা-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

জকিগঞ্জ প্রতিনিধি |  ২৫ এপ্রিল, ২০১৫

জকিগঞ্জে লেগুনা ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জনসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় জকিগঞ্জের বাবুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৫ জনকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় বাবুর বাজারে জকিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি অটোরিকশার সাথে কালিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে আহতরা হলেন উপজেলার কসকনকপুরের নিয়াগুল গ্রামের আইনুল হক, তার স্ত্রী শাহেদা বেগম, মেয়ে রিতা বেগম, ছেলে শাহেদ আহমদ, ভাবি হাসনা বেগম, একই গ্রামের হানুফা বেগম, আকল মিয়া, জয়তুন বিবি, মাইজকান্দি গ্রামের মিশকাত আহমদ, রাড়াই গ্রামের শামীমাসহ অন্তত ১৫ জন।

এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় আইনুল হক ও তার স্ত্রী-ছেলে-মেয়েকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দুর্ঘটনার সংবাদ পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ও দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.