Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জ প্রতিনিধি |  ২২ জানুয়ারী, ২০১৭

হবিগঞ্জের চুনারুঘাটে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে সাহেদ মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ১০ জন। শনিবার বিকালে এ ঘটনা ঘটে। চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার বাঘমারা গ্রামের সুরুজ আলীর সঙ্গে প্রতিবেশী নয়ানী বনগাও গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল মন্নানের (৪০) জমি নিয়ে বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে। এ নিয়ে শনিবার বিকেলে দুই পক্ষের মধে সংঘর্ষে ঘটনাস্থলেই সাহেদ মিয়া মারা যায়। এতে আহত হয় ১০ জন। গুরুতর আহতাবস্থায় তাদেরকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে চুনারুঘাট থানার একদল পুলিশ সাহেদের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.