জামালগঞ্জ প্রতিনিধি | ২২ জানুয়ারী, ২০১৭
জামালগঞ্জ ডিগ্রি কলেজে শহীদ মিনার স্থাপনের দাবিতে মানববন্ধন ও পথসভা করেছে ডিগ্রি কলেজের সাবেক ও বর্তমান ছাত্ররা।
রবিবার সকালে জামালগঞ্জ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও পথসভায় বক্তব্য রাখেন ডিগ্রি কলেজের প্রাক্তন ছাত্র জুলফিকার চৌধুরী রানা,জামিল আহমদ জুয়েল, অঞ্জন পুরকায়স্থ,গোলাম রব্বানী আফিন্দি,কামরুল ইসলাম আলমগীর,মিহির সরকার,রতন দেবনাথ,আ: খালেক,আহমেদ জাকি,প্রবাল সিন্ধু।
বর্তমান অধ্যায়নরত ছাত্র শাওনেয়াজ অপু,নাদিম মাহমুদ,উমায়ের পাশা,ধ্রুব,ইমা তালুকদার,অয়েশা বেগম,মনি দাস, মুক্তা, রহিমা আক্তার, শ্রাবণী চৌধুরী, রনি, তন্ময়, শিপন দেবনাথ, তালহা, আমগীর হোসেন, শাকিল প্রমুখ।
বক্তারা, ১৯৮৫ সালে প্রতিষ্টিত জামালগঞ্জ ডিগ্রি কলেজ প্রতিষ্টিত হলেও কলেজের বিভিন্ন উন্নয়ন খাতে টাকা দিয়ে আসছে ছাত্রছাত্রীরা অথচও আজো পর্যন্ত ডিগ্রি কলেজে কোন শহীদ মিনার স্থাপন না করায় দু:খ প্রকাশ করেন। বার বার ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কলেজ চত্তরে শহীদ মিনারের দাবীও জানানো হয়েছে। ক্ষমতার পালাবদলে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের এমপিরাও প্রতিশ্রুতি দিলেও এ পর্যন্ত বাস্তবায়ন না হওয়ায় ব্যাতিত হন ছাত্ররা।
বক্তারা অবিলম্বে জামালগঞ্জ কলেজ চত্তরে শহীদ মিনারের জোরালো দাবী জানান। অন্যতায় কলেজের ছাত্ররা আরো কঠোর কর্মসূচী দেবার হুশিয়ারী উচ্চারন করেন। পরে প্রাক্তন ও বর্তমান ছাত্ররা জামালগঞ্জ ডিগ্রি কলেজ অধ্যক্ষ হাবিবুর রহমান চৌধুরীর সাথে দেখা করে দ্রুত জামালগঞ্জ ডিগ্রি কলেজে যাতে শহীদ মিনার স্থাপনের ব্যবস্থা গ্রহনের দাবী জানান।