Sylhet Today 24 PRINT

মতিউর রহমানকে ‘মানসিক হাসপাতালে চিকিৎসার’ পরামর্শ জগন্নাথপুর ছাত্রলীগের

জগন্নাথপুর প্রতিনিধি |  ২২ জানুয়ারী, ২০১৭

সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি মতিউর রহমানকে মানসিক হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিল জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্ধ।
বোরবার(২২ জানুয়ারি) বিকেলে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান এমপি’কে নিয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমানের মন্তব্যকে কটুক্তি আখ্যা দিয়ে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্ততি কমিটির উদ্যেগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় ছাত্রলীগের নেতাকর্মীরা উপরোক্ত কথাগুলো বলেন।

তারা মতিউর রহমান’কে উদ্দেশ্য করে আরো বলেন, তিনি হচ্ছেন বিএনপি-জামায়াত জোটের এজেন্ডা। এসব নামধারী নেতাদের আওয়ামীলীগ রক্ষার স্বার্থে এবং আওয়ামীলীগ সংগঠনের ভাবমূর্তি রক্ষার জন্য এসব নেতাদের প্রতিহত করতে দলীয় সভানৈত্রী ও সাধারণ সম্পাদকের নিকট আহ্বান জানান। মতিউর রহমানের বক্তব্যের উত্তর দিতে গিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন, নাবালক কখনো নির্বাচনে অংশগ্রহন করতে পারেনা।

তিনি বলেন, সামাদ আজাদের নাবালক ছেলের হাতে নাকি এম.এ মান্নান পরাজিত হয়েছেন। এটা হাস্যকর বিষয়। একজন সৎ, সজ্জন ও হাইপ্রোফাইল রাজনীতিবীদকে নিয়ে এধরনের বাজে মন্তব্য করা উচিৎ হয়নি। মতিউর’কে হুশিয়ারী প্রদান করে ছাত্রলীগের নেতাকর্মীরা আরো বলেন, গনমাধ্যমের মাধ্যমে যদি এম.এ মান্নান এমপিসহ সমগ্র জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ বাসীর কাছে ক্ষমা প্রার্থনা না করলে ছাত্রলীগ আর ঘরে বসে থাকবেনা। তার জবাব জগন্নাথপুর ছাত্রলীগ দিবে। সুনামগঞ্জের রাজনীতিকে রক্ষার জন্য প্রয়োজনে ময়মনসিংহ এর মতিউর’কে ময়মনসিংহ পাঠিয়ে দেওয়া হবে। সুনামগঞ্জবাসী শান্তির জন্য রাজনীতি করে অশান্তির জন্য নয়। যারা সুনামগঞ্জবাসীর সুনামে আঘাত আনবে তাদেরকে প্রতিহত করবে বলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের বক্তব্যে তুলে ধরেন।

প্রতিবাদ সভার পূর্বে ছাত্রলীগের নেতাকর্মীরা দলীয় কার্য্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জগন্নাথপুর পৌর পয়েন্টে এসে প্রতিবাদ সভায় লিপ্ত হয়। উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি শাহ শাহেদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুমেন আহমদের পরিচালনায় প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্যে উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সহ-সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, যুগ্ম-সম্পাদক কল্যাণ কান্তি রায় সানী, আব্দুল মুকিত, তোহা চৌধুরী, পৌর ছাত্রলীগের সভাপতি সায়েক আহমদ, যুগ্ম-সম্পাদক সজিব রায় দূর্জয়, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, কলেজ ছাত্রলীগ নেতা জুনায়েদ আহমদ জুনেদ, কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহিদ আলম রিয়াদ, আশারকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমির খাঁন সাব্বির, পাইলগাঁও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক সাইফুর রহমান সোহাগ, মীরপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা রুবেল আহমদ ও রাণীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ নেতা মুরাদ প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সহ-সভাপতি মুরাদ আহমদ, সায়মন হোসেন রুমেন, যুগ্ম সম্পাদক মিনার আহমদ চৌধুরী, মীরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জামাল, ছাত্রলীগ নেতা আতিকুর রহমান আতিক, মুহিবুর রহমান লিটু, গোলাম কিবরিয়া, এমদাদুর রহমান সুমন, সাজাদ, রাজ শেখর বৈদ্য, বদরুল ইসলাম রনি, মো.উসমান গনিসহ ছাত্রলীগের নেতৃবৃন্ধ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.